প্রাকৃতিকভাবে তৈরি এবং পরিবেশের ওপর ন্যূনতম ক্ষতিকর প্রভাব বিস্তার করে এমন এক শক্তির উৎস যা সবুজ শক্তি বা গ্রিন এনার্জি । কয়লা, তেল বা গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির বিপরীতে সবুজ শক্তি বায়ু দূষণ ও কার্বন নির্গমন কমিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাহায্য করে।
সর্বপড়ি পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক দিক থেকে ভবিষ্যত কে সুরক্ষিত করতে গ্রিন এনার্জির ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ন। আগামী ভারতের পরিবেশ ও অর্থনীতি অনেকটা গ্রিন এনার্জির উপর নির্ভর করে ভবিষ্যত গড়ে উঠবে।
বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের প্রতিটি উপযুক্ত মহিলার একাউন্টে ৩০০০ অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে দিয়ে অভূতপূর্ব সারা ফেলে দিয়েছে। বর্তমান সরকার গ্রীন এনার্জির উপর সফল ভাবে কাজ করে চলেছে। এবারে বাড়ী বাড়ী প্রধানমন্ত্রী মুফত বিজলি। এবারে আপনার বিদ্যুৎ বিল হতে চলেছে শুন্য। আসুন পুরো বিষয় টি জেনে নেয়া যাক।
প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি যোজনা
পশ্চিমবঙ্গের জন্য চালু হয়ে গেছে প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি যোজনা, ৭৮০০০ টাকা পর্যন্ত ভর্তুকি।
সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি সরকারি অফিসে রুফ টফ সোলার প্যানেল বসানোর উদ্যোগ গ্রহণ করেছে। আর কিছুদিনের মধ্যে সমস্ত সরকারি দপ্তরে সোলার প্যানেল বসে যাবে এবং বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়ে যাবে।
এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তর প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি যোজনা প্রতিনিয়ত ক্যাম্পেইন শুরু করেছে। দপ্তর বিভিন্ন অফিসে মিটিং, মাইকিং ইত্যাদি অবিলম্বে শুরু করে দিয়েছে, যার ফল স্বরূপ সাধারণ মানুষ এই যোজনার লাভ ঘরে তুলতে শুরু করছেন।
এই যোজনা মোতাবেক যে সকল ব্যাক্তি / উপভোক্তার বাড়িতে ২০০ ইউনিট এর কম বিদ্যুৎ ব্যাবহার হয় সেই উপভোক্তার মাসিক ৭০০ টাকা থেকে ১৪০০ টাকা সশ্রয় হবে। ২০০-৩০০ ইউনিট এবং ৩০০ এর বেশি বিদ্যুৎ ব্যাবহার হয় সেই উপভোক্তার মাসিক যথাক্রমে ১৪০০ টাকা থেকে ২০০০ টাকা সাশ্রয় হবে।
খরচ কত পড়বে?
বাড়িতে যদি প্রতি মাসে ২০০ থেকে ৩০০ ইউনিট বিদ্যুৎ প্রয়োজন হয়, অর্থাৎ আপনার বাড়িতে যদি লাইট, ফ্যান, টিভি সমস্ত চালিয়ে ২০০ ইউনিট কারেন্ট পরে তবে আপনি ১ কিলোওয়াট সোলার প্যানেল বাড়ীর ছাদে বসাতে পারেন। যার দাম পড়বে ৭০০০০/- টাকা, এর মধ্যে সরকারি ভর্তুকি ৩০০০০/- টাকা। অর্থাৎ আপনার খরচা ৪০০০০ টাকা। প্যানেল বসানোর জন্য খরচের ৯০ শতাংশ পর্যন্ত সরকারি ব্যাংক থেকে সুলভ সুদে লোন পেয়ে যাবেন।এক্ষেত্রে উল্লেখ থাকে যে প্যানেল বসানোর সময় ইউনিট বাড়িয়ে নিয়ে অর্থাৎ সোলার প্যানেল ২ থেকে ৩ কিলোওয়াট নেয়া যেতে পারে, কারন আপনার যদি ফ্রিজ, এ সি, ওয়াটার মটর পাম্প ইত্যাদি থেকে থাকে বা পরবর্তীতে নেয়ার সুযোগ হয় তবে এটি কাজে লেগে যাবে। এক্ষেত্রে খরচ পড়বে ১৪০০০০ থেকে ২১০০০০ টাকা। ভর্তুকি এর পরিমান ৬০০০০ থেকে ৭৮০০০ টাকা।
খরচ কিভাবে উঠে আসবে?
সোলার প্যানেল থেকে উৎপন্ন বিদ্যুৎ গোটা বাড়ীর লাইট, ফ্যান ও অন্যান্য সরঞ্জামে সরবরাহ করার পর অতিরিক্ত বিদ্যুৎ গ্রিড সংযোগের মাধ্যমে সাথে সাথেই ভর্তুকি ব্যাংক একাউন্টে জমা হবে। কোনো বিদ্যুৎ বিল দিতে হবে না। সময়ে গ্রিড এর বাড়তি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। স্মার্ট মিটারের মাধ্যমে সমস্ত ব্যাপার টি মনিটর করা যাবে।প্রকল্পের উদ্দেশ্য
পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা হল কেন্দ্রীয় সরকারি প্রকল্প যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৩ই ফেব্রুয়ারি, ২০২৪-এ চালু করেন। এর উদ্দেশ্য হল ভারত জুড়ে ১ কোটি বাড়িতে ছাদে সৌর প্যানেল স্থাপন করা।কারা এই প্রকল্পের সুবিধে পাবেন
- পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।- আয়ের উপর কোনো বিধিনিষেধ আরোপ নেই, সকল পরিবার যোগ্য।
- অবশ্যই WBSEDCL-এর বিদ্যুৎ সংযোগ থাকতে হবে (অথবা কলকাতার জন্য CESC-এর)।
- যেখানে প্যানেল স্থাপন করা হবে, সেই সম্পত্তির মালিক অবশ্যই হতে হবে (বাড়ির মালিক)।
- সোলার প্যানেল স্থাপনের জন্য ছাদটি কাঠামোগত ভাবে মজবুত হতে হবে।
- প্রতি পরিবারে একটি ভর্তুকি (একটি বিদ্যুৎ গ্রাহক নম্বর)
- (ডিবিটি ভর্তুকির জন্য) আধার কার্ড অবশ্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকতে হবে।
ছাদে প্যানেল বসানোর জন্য কতটা জায়গার প্রয়োজন:
প্রতি ১ কিলোওয়াট সোলার প্যানেলের জন্য ১০০ স্কোয়ার ফুট জায়গা প্রয়োজন, অর্থাৎ আপনার বাড়িতে যদি ৩ কিলো ওয়াট সোলার প্যানেল অর্থাৎ বিদ্যুৎ খরচা প্রতি মাসে ৩০০ ওয়াট হয় তবে ৩০০ স্কোয়ার ফুট জায়গা প্রয়োজন হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে ছাদ যেন শক্তপোক্ত থাকে।আবেদনের পদ্ধতি
অফিসিয়াল পোর্টালে যান : pmsuryaghar.gov.in
নিবন্ধন করুন: “রুফটপ সোলারের জন্য আবেদন করুন”-এ ক্লিক করুন → আপনার রাজ্য (পশ্চিমবঙ্গ), জেলা, বিদ্যুৎ বিতরণ সংস্থা (WBSEDCL/CESC), গ্রাহক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল আইডি লিখুন।
লগইন করুন ও আবেদনপত্র পূরণ করুন: আপনার নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে লগইন করুন এবং আপনার বিবরণ পূরণ করুন।
সম্ভাব্যতা অনুমোদনের জন্য অপেক্ষা করুন: WBSEDCL ৩০ দিনের মধ্যে পর্যালোচনা করে অনুমোদন/বাতিল করবে।
তালিকাভুক্ত বিক্রেতা নির্বাচন করুন: আপনার জেলার জন্য MNRE-অনুমোদিত বিক্রেতাদের তালিকা থেকে বেছে নিন।
সিস্টেম ইনস্টল করুন: বিক্রেতা আপনার ছাদের সোলার প্যানেল ইনস্টল করে দেবে।
নেট মিটারের জন্য আবেদন করুন: পোর্টালে ইনস্টলেশন সার্টিফিকেট জমা দিন এবং নেট মিটারের জন্য আবেদন করুন।
ভর্তুকি পান: পরিদর্শন এবং চালু করার পর, ভর্তুকি ৩০ দিনের মধ্যে সরাসরি আপনার আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যায়।














